রাজস্ব আদায়ের অক্টোবরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ছয় কোটি তিন লাখ ৭২ হাজার ১৯১ টাকার রাজস্ব আদায় হয়েছে, যা ছয় কোটি ২০ লাখ ২৩ হাজার ৬৬৭ টাকার লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ লাখ ৫০ হাজার ৪৭৬ টাকা কম।বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানান, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নিম্নচাপ ও শেষের দিকে ঘূর্ণিঝড় গিরির কারণে সাগর উত্তাল থাকায় পণ্যের ট্রলার চলাচল অনেক দিন বন্ধ থাকাতেই মূলত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।