রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করেছে ঢাকার পশ্চিম কমিশনারেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবগঠিত ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করেছে। ২০১১-১২ অর্থবছরে এ কমিশনারেটের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৫৯৮ কোটি ৭০ লাখ টাকা। আদায় হয়েছে ৬০১ কোটি ৯৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে তা তিন কোটি ২৮ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। বিগত ২০১০-১১ অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে ঢাকা (পশ্চিম) ভ্যাট কমিশনারেটের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার প্রায় ৪২ শতাংশ, যা জাতীয় পর্যায়ে রাজস্ব প্রবৃদ্ধির হারের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি। বিজ্ঞপ্তি।