রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২০৮৭৭০ কোটি টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮ হাজার ৭৭০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকার কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমান বছরের লক্ষ্যমাত্রার তুলনায় এই আদায়ের হার হবে ৩০ দশমিক ৬২ শতাংশ বেশি।
এনবিআর-বহির্ভূত করব্যবস্থা থেকে ৫ হাজার ৮৭৪ কোটি এবং করবহির্ভূত খাত থেকে ২৬ হাজার ১৯৯ কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ঘাটতি ধরা হচ্ছে ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা। এই ঘাটতি ব্যাংক ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থে মেটানো হবে।
উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা মোট জিডিপির ১২ দশমিক ১ শতাংশ।