রাজস্ব বোর্ডের উদ্যোগে কুষ্টিয়ায় সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত মঙ্গলবার কুষ্টিয়ার কুমারখালীতে এক সমাবেশ আয়োজন করেছে।সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের প্রধান কর কমিশনার মো. দবির উদ্দিন। এতে সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আবুল কালাম কায়কোবাদ। সমাবেশে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কুষ্টিয়া অঞ্চলের সহকারী কর কমিশনার শহিদুল ইসলাম, পৌর মেয়র শামসুজ্জামান অরুণ, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।