রাজস্ব ভবনে চালু হলো ই-ফাইলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে গত রোববার থেকে ই-ফাইলিং সেবা চালু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, ই-ফাইলিং স্থাপনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের পথে এনবিআর আরও এক ধাপ এগিয়ে গেল। আশা করছি, রাজস্ব আহরণে ই-ফাইলিং বা ডিজিটাল নথি ব্যবস্থাপনা বড় ধরনের ভূমিকা রাখবে। কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনগণকে সেবা প্রদান ও কাগজের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারি অফিসগুলোয় ধারাবাহিকভাবে ই-ফাইলিং সিস্টেম চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে। বাসস