প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমার সুবিধার্থে আজ মঙ্গলবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মাঠপর্যায়ের সব আয়কর কার্যালয় খোলা থাকবে। এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এসব কার্যালয় খোলা থাকবে। গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতিনির্ধারকেরা এ সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, ৩০ নভেম্বর আয়কর বিবরণী জমার সময় শেষ হচ্ছে।