রাত ৮টা পর্যন্ত পরিচালকেরা শেয়ার ক্রয়ের আদেশ দিতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা প্রতিদিন রাত আটটা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার ক্রয়ের আদেশ দিতে পারবেন। এ ছাড়া শনিবারও এ কার্যক্রম চলবে। আগামী ২১ মে বিকেল তিনটা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। আজ রোববার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, পরিচালকদের শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বেঁধে দেওয়া সময়সীমা আগামী ২১ মে শেষ হবে। তাই পরিচালকদের সুবিধার্থে প্রতিদিন রাত আটটা পর্যন্ত ডিএসইর পক্ষ থেকে পরিচালকদের শেয়ার ক্রয়ের আদেশ গ্রহণ করা হবে।প্রসঙ্গত, গত বছরের ২২ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা এসইসি পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী ২১ মের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের ব্যক্তিগতভাবে কমপক্ষে ২ শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।