রানার অটোমোবাইলসের আইপিও রোড শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রানার অটোমোবাইলস লিমিটেড গত বুধবার একটি রোড শোর আয়োজন করে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে প্রবেশের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। ১১০ থেকে ১৫০ সিসি রেঞ্জের নতুন মডেলের মোটরসাইকেল তৈরির পাশাপাশি বাজারে বিদ্যমান মডেলগুলোর মান আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এই লক্ষ্যে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে রানার অটোমোবাইলস লিমিটেডের। রোড শোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মোজাম্মেল হোসেন। বিজ্ঞপ্তি।