রানার অটোমোবাইলসের ক্যারাভ্যান উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রানার অটোমোবাইলস লিমিটেডের প্রোডাক্ট ডিসপ্লে ক্যারাবান উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের রানার গ্রুপের বাণিজ্যিক কার্যালয়ে উদ্বোধন করেন গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন। এই ক্যারাভ্যান সারা দেশে প্রচারপত্র বিতরণ এবং ভিডিও দেখানোর মাধ্যমে মোটরসাইকেল এবং এর নিরাপদ চালনা সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করবে। রানার অটোমোবাইলস লিমিটেডের কারখানা ৫০ থেকে ১৫০ সিসি মোটরসাইকেল উৎপাদন ও বিপণন করে থাকে। বিজ্ঞপ্তি।