প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড আমেরিকান প্রযুক্তির ইউএম-রানার ব্র্যান্ডের মোটরসাইকেল প্রস্তুত করতে যাচ্ছে। এ লক্ষ্যে আমেরিকান কোম্পানি ইউএম ইন্টারন্যাশনাল এলএলসির সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে রানার। চুক্তির আওতায় দেশে ব্যবহারের উপযোগী মোটরসাইকেল প্রস্তুতে রানারকে কারিগরি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক সোর্সিং সহযোগিতা দেবে ইউএম ইন্টারন্যাশনাল এলএলসি। বিজ্ঞপ্তি।