রানার মোটরসের সার্ভিস সেন্টারে ভিইসিবির সিইও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানার মোটরস লিমিটেডের গাজীপুরের সার্ভিস সেন্টার সম্প্রতি পরিদর্শন করেন ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেলসের (ভিইসিবি) সিইও বিনোদ আগারওয়াল। তিনি সেখানে একটি নতুন ১০ বে বিশিষ্ট সার্ভিস শেডের উদ্বোধন করেন। পরিদর্শন শেষে তিনি রানার মোটরসের সেবার মানে তাঁর সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে আরও মানসম্পন্ন সার্ভিস সেন্টার স্থাপন করতে পরামর্শ দেন। এ সময় রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শফিকুজ্জামান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি