রানী রি-রোলিংয়ের টিএমটি বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানী রি-রোলিং মিল (আরআরএম) বাজারে এনেছে ‘রানী টিএমটি ৫০০ ডব্লিউ গোল্ড’। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক অনুষ্ঠানে এই টিএমটি বার বাজারে আনার ঘোষণা দেয় আরআরএম গ্রুপ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের এমএমই বিভাগের প্রধান আহমেদ শরিফ। আরও উপস্থিত ছিলেন আরআরএম গ্রুপের চেয়ারম্যান সুমন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম শুভ চৌধুরী এবং প্রধান নির্বাহী সঞ্জয় কুমার। বিজ্ঞপ্তি।