রামপুরায় শাখা খুলেছে আল-আরাফাহ্ ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরার ৫/১ পশ্চিম চৌধুরীপাড়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০৩তম শাখা খোলা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে গত রোববার শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের পরিচালক আবদুল মালেক মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট মো. মজিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াহিয়া, শেখ জনূরুদ্দীন দারুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু মুসা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।