রামুতে সুপারির বেচাকেনা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুম শুরুর পর অর্থাৎ গত অক্টোবর থেকে কক্সবাজারের রামুতে প্রায় আট কোটি টাকার সুপারি বেচাকেনা হয়েছে। অন্যদিকে রামু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, রামুতে এবার প্রায় এক হাজার ২০০ হেক্টর জমিতে সুপারির চাষ করা হয়েছে। গাছের সংখ্যা সাড়ে আট লাখ। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, অন্তত দুই হাজার হেক্টর জমিতে সুপারি উৎপাদিত হয়েছে। প্রতি হেক্টর জমিতে ছয় লাখ টাকা করে হিসাব করলে রামুতেই ১২ কোটি টাকার সুপারি উৎপাদন হয়েছে।রামু উপজেলার ১০টি হাটে কাঁচা সুপারির বাজারও বেশ জমে উঠেছে। চলতি জানুয়ারি মাস পর্যন্ত কাঁচা সুপারির বেচাকেনা চলবে। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার সুপারির বড় হাট বসে রামুর ফকিরা বাজারে। মঙ্গলবার ওই বাজার ঘুরে বিপুল পরিমাণ সুপারি নিয়ে ব্যবসায়ীদের বাজারে আসতে দেখা গেছে।