রায়পুর ও রামগঞ্জে জমজমাট কেনাবেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলায় ঈদের বাজার এখন বেশ সরগরম। দুই শহরের বিপণিবিতানগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা।

উভয় উপজেলা শহরে গিয়ে দেখা গেছে, বড় বিপণিবিতানগুলোর পাশাপাশি বিভিন্ন মার্কেটগুলোতে ক্রেতাদের সমাগম অনেক বেশি। তবে  ক্রেতাদের অভিযোগ, এবার বিভিন্ন জিনিসের দাম গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি। বিক্রেতাদের দাবি হলো তাঁরা বেশি দামে কিনেছেন বলেই দাম বেশি।

এদিকে রায়পুর পৌর শহরের মার্কেটগুলোতে কেনাকাটার জন্য আসা মেয়েরা দলবদ্ধ বখাটে তরুণদের হাতে নিগৃহীত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ব্যবসায়ীরাও অসন্তোষ প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বলেন, মেয়েদের নিরাপত্তায় শহরের মার্কেটগুলোতে পুলিশের টহলে রয়েছে।