রায়পুরের কোম্পানির ৬০ কোটি টাকার জুতা রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়ায় স্থাপিত বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজ চলতি ২০১২-১৩ অর্থবছরে ৬০ কোটি টাকার জুতা রপ্তানি করেছে।

ইতালি, জাপান, আমেরিকা, কানাডা, জার্মানি, চীন প্রভৃতি দেশে এসব জুতা বিক্রি করে গ্রামের এই শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানটি।

বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজ ২০১১ সালে বেঙ্গল ব্র্যান্ড নামে জুতা এবং চামড়াজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি শুরু করে। প্রতিষ্ঠানটি গ্রামের দুস্থ, অসহায় ও স্বামী পরিত্যাক্তাসহ নারীদের প্রশিক্ষণ দিয়ে জুতা তৈরির কাজে লাগায় এবং এতে এখন এক হাজার ২০০ শ্রমিক কাজ করছেন বলে কর্মকর্তারা জানান।

উল্লেখ্য, সরকারের কাছ থেকে অধুনালুপ্ত রাষ্ট্রীয় মালিকানাধীন নোয়াখালী টেক্সটাইল মিলের প্রায় ১৬ একর জমি কিনে কারখানাটি গড়ে তোলা হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান প্রথম আলোকে জানান, তাঁদের এই কারখানা দেখে বিদেশি ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন।