রাশিয়া প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়া চলতি ২০১২ সালের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা কমিয়েছে। দেশটি জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ৪ শতাংশে প্রাক্কলন করেছে।বেলারুশের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে বক্তৃতাকালে রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী এলভিরা নাবিউলিনা শুক্রবার এ তথ্য জানান। খবর বাসস ও সিনহুয়া। এলভিরা নাবিউলিনা আরও জানান, চলতি বছর রাশিয়ায় পুঁজি বিনিয়োগের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও ৭ দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৬ শতাংশে প্রাক্কলন করেছে। তবে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা পাঁচ থকে ছয় শতাংশেই অপরিবর্তিত রাখার কথা বলেন।