রাশিয়ার অর্থনীতি প্রায় ৮ শতাংশ সংকুচিত হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার অর্থনীতি ২০০৯ সালে আগের বছরের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ সংকুচিত হয়েছে। বার্ষিক হিসাবে এটি হচ্ছে রাশিয়ার অর্থনীতিতে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকোচন।ফেডারেল স্ট্যাটিসটিকস সার্ভিসেস (এফএসএস) এ তথ্য পরিবেশন করেছে। তবে অর্থনীতিতে সংকোচনের এই হার রুশ সরকারের আগেকার প্রাক্কলনের চেয়ে কম। এর আগে রাশিয়ার সরকার আশঙ্কা করেছিল, তাদের অর্থনীতি ২০০৮ সালের তুলনায় সাড়ে ৮ শতাংশ সংকুচিত হবে।এফএসএসের তথ্য অনুযায়ী, রাশিয়ায় ২০০৯ সালে সবচেয়ে খারাপ অবস্থা দেখা যায় নির্মাণ, ম্যানুফেকচারিং উত্পাদন এবং হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়।তবে রাশিয়ার অর্থনীতি চলতি ২০১০ সালে ঘুরে দাঁড়াতে পারে। উত্পাদন খাতের গত জানুয়ারি মাসের তথ্যে এ ধরনের আশাবাদ তৈরি হয়েছে। জানুয়ারিতে দেশটিতে ক্রয়ক্ষমতার সূচক বেড়ে ৫০ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে, যা এর আগের মাসে ছিল ৪৮ দশমিক ৮ শতাংশ। সূত্র: বিবিসি