প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার জের ধরে বিভিন্ন দেশ ও অঞ্চলের আরোপিত অর্থনৈতিক অবরোধের পরিপ্রেক্ষিতে এ বছর রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি মারাত্মকভাবে কমে যেতে পারে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্বব্যাংক এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করার এক দিন পরই রাশিয়ার অর্থনীতিবিষয়ক মন্ত্রী আলেক্সাই ইউলাইকায়েভ গতকাল বৃহস্পতিবার বলেছেন, ২০১৪ সালে রাশিয়ার প্রবৃদ্ধি দশমিক ৬ শতাংশ কমে যেতে পারে।
বিশ্বব্যাংক গত বুধবার রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০১৩ সালে রাশিয়ার প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৩ শতাংশে। ২০১২ সালে দেশটির প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ।
সূত্র: এএফপি ও বিশ্বব্যাংক।