রাশিয়ার বাজারে কোটি ডলারের রপ্তানি আদেশ পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় সদ্যসমাপ্ত এক মেলা থেকে বাংলাদেশের নিট পোশাক শিল্পমালিকেরা এক কোটি ১০ লাখ মার্কিন ডলার সমমূল্যের স্পট অর্ডার বা তাৎক্ষণিক রপ্তানি আদেশ পেয়েছেন। সেই সঙ্গে তাঁরা আরও প্রায় দেড় কোটি ডলারের ইনকোয়ারি অর্ডার বা অনুসন্ধানী আদেশ পেয়েছেন।দেশটির রাজধানী মস্কোতে গত ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর এক আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের নিট পণ্য প্রদর্শিত হয়। এতে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ১৩০টি সদস্য প্রতিষ্ঠান অংশ নেয়।বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায় রাশিয়ার বাজারে নিট পণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে। এতে সাড়া দিয়ে রাশিয়ার শীর্ষস্থানীয় নিট পণ্য আমদানিকারকেরা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন।মেলার সমাপনী অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান জানান, সমিতির কার্যালয়ে ও ওয়েবসাইটে শিগগির রাশিয়ার বাজার সম্পর্কে প্রয়োজনীয় ও সর্বশেষ তথ্যসমৃদ্ধ একটি অনুসন্ধানী সেল খোলা হবে।