প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বড় বাজার রয়েছে। তবে রপ্তানির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে, যেগুলো অতিক্রম করা গেলে বাংলাদেশ আগামী এক বছরের মধ্যেই সরাসরি রাশিয়ায় পোশাক রপ্তানির সুযোগটি কাজে লাগাতে পারে। রাশিয়ার কনসাল জেনারেল ওলেগ পি বয়কো চট্টগ্রামের জিমনেসিয়াম মিলনায়তনে অনুষ্ঠানরত ‘১১তম চিটাগং অ্যাপারেল ফেব্রিক অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোজিশনের (কাফেক্সপো) পরিদর্শনকালে গতকাল বৃহস্পতিবার এ মত দেন।এ সময় বিজিএমইএর নেতারা বলেন, রাশিয়ায় তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে দুটি প্রধান বাধা হচ্ছে উচ্চ শুল্কহার ও ব্যাংকিং-সুবিধার অভাব।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী বলেন, রাশিয়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য হয়েছে—এ সূত্র ধরে এগোতে পারলে শুল্কহার কমে আসতে পারে।