রাশিয়ায় পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধার আশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভ।
রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতকাল রোববার সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী শিল্প মন্ত্রণালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকটি করেন।
বৈঠকে রাষ্ট্রদূত শিল্প ও বাণিজ্য খাতে দ্বিপক্ষীয় সহায়তা জোরদার করতে দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে একটি যৌথ বাণিজ্য ও অর্থনৈতিক সহায়তা কমিশন গঠনের ওপর গুরুত্ব দেন।
এ বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, দুই দেশের শিল্পায়ন ও বাণিজ্যিক সহায়তা বাড়াতে যৌথ অর্থনৈতিক কমিশন গঠন একটি ইতিবাচক উদ্যোগ। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন মন্ত্রী।