রাশিয়ায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গত ৩০ এপ্রিল এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান বঙ্গবন্ধু পরিষদ, রাশিয়া শাখার সাধারণ সম্পাদক এস এম পারভেজ তমালের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতারা। সভায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিজ্ঞপ্তি