রাশিয়ায় ২য় প্রজন্মের ধনকুবের ৮৫ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় ধনকুবেরের (বিলিয়নিয়ার) সংখ্যা ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে দেড়গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তাঁদের পুঞ্জীভূত সম্পদও বেড়েছে দ্বিগুণ।মস্কোর আরবিসি ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে ৫৪ জনের বিপরীতে এই দ্বিতীয় প্রজন্মের ধনকুবেরের সংখ্যা এখন ৮৫ জন। আর এই ধনকুবেরদের সম্পদের পরিমাণ ২৫ হাজার কোটি ডলার, যা এক বছর আগে ছিল মাত্র ১০ হাজার ৭০০ কোটি ডলার।লুকোইল কোম্পানির বৃহত্তম অংশীদার ধনকুবের বাবার একমাত্র ছেলে ইউসুফ আলেখপিরভের চলতি বছরে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৬৫ কোটি ডলার। সূত্র: বাসস/সিনহুয়া।