ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এক আলোচনা সভায় গত মঙ্গলবার বক্তারা রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন।‘শিল্পঋণ প্রাপ্তির ক্ষেত্রে দুর্নীতি: রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্বচ্ছতা বৃদ্ধি’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আইবিএফবির ঢাকার বনানীর কার্যালয়ে।সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। এতে সভাপতিত্ব করেন আইবিএফবির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী।সভায় অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা এ বি আজিজুল ইসলাম, সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক এ সিদ্দিকী, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান সোহেল আহমেদ, এমসিসিআইয়ের প্রেসিডেন্ট আনিসউদ্দৌলাহ, আবদুল মোনেম গ্রুপের এ এস এম মাইনুদ্দিন মোনেম, আইবিএফবির সদস্য সাজেদুর সিরাজ, পরিচালক ইকবাল হোসেন, নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম মফিজুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।