রাস্টি সিকিউরিটিজকে এক লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিকিউরিটিজ-সংক্রান্ত আইন ভঙ্গ করার অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস রাস্টি সিকিউরিটিজ কনসালট্যান্ট লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত লিব্রা ইনফিউশন লিমিটেডের শেয়ার লেনদেনে আইন ভঙ্গ করায় এই জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) আইন, ২০০০-এর ধারা ৮ ভঙ্গ করার অভিযোগ আনা হয়।