রাস্তা নির্মাণ করে দিচ্ছে একটি পোশাক কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে এলজিইডির কার্যালয়ের বিপরীতে (মাঝে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড) হোসেন সরদার রোড। কাগজ-কলমে রাস্তাটির নাম এলজিইডি-তল্লা রেললাইন সড়ক। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি ডুবে যায় পানিতে।
তবে এলাকাবাসী ও শ্রমিকদের অনুরোধে এই রাস্তায় অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানা মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ তাদের নিজস্ব অর্থায়নে রাস্তা ও নালা নির্মাণ করছে। ইতিমধ্যে নালার নির্মাণকাজ শেষ হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএর পরিচালক মো. মাসুদুজ্জামান প্রথম আলোকে বলেন, এলাকাবাসী ও প্রতিষ্ঠানটির সাত হাজার শ্রমিকের চলাচলের সুবিধার্থে ইতিমধ্যে দুই হাজার ৪৮০ ফুট ঢালাই নালা (স্ল্যাবসহ) সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মাণ সম্পন্ন হয়েছে। তিন ফুট প্রশস্ত নালার গভীরতা পাঁচ ফুট।
এখন দুই হাজার ৮৮০ ফুট রাস্তা আরসিসি ঢালাইয়ের নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। সর্বনিম্ন ২২ ফুট থেকে সর্বোচ্চ ৩৫ ফুট প্রশস্ত এই রাস্তা নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে দুই কোটি ১০ লাখ টাকা।