রাস্তার ফ্যাশন, ফ্যাশনের রাস্তা

রাস্তা কখনোই শুধু গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়। রাস্তা আমাদের র্যাম্প। যেখানে আমাদের স্টাইল কখনো প্রশংসা পায়, কখনো নিন্দা। আমরা দুটোর সঙ্গেই থাকি। তবে প্রশংসা পেতে কারও না ভালো লাগে? তাই তো নিজেকে নতুন করে সাজানোর এত আয়োজন। প্রত্যেকটা আউটফিট বেছে নেওয়ার সময় প্রথমেই ভাবি, লোকে দেখে কি বলবে। চাকরির প্রথম দিনের টিপটপ লুক, কলেজ পড়ুয়াদের কেয়ার ফ্রি ফ্যাশন, আম্মা-ভাবির বাঙালি লুক-সব মিলিয়ে রাস্তায় প্রতিনিয়ত চলতে থাকে ফ্যাশন শো।
স্বাধীনভাবে চলা ফেরা করার স্বার্থেই আমাদের কাঁধে আসে অনেক দায়িত্ব-কর্তব্য। কিন্তু জীবনের দৌড়ে সিগন্যাল মেনে রাস্তা পার হওয়া, স্পিড ব্রেকারের নিয়ম মানতে ইচ্ছে করে না, অজুহাত দিয়ে এড়িয়ে যাই। তার ফলস্বরূপ আমরা পাই রোজকার বাড়তে থাকা জ্যামের সময় আর সড়ক দুর্ঘটনা। আমাদের অবহেলায় রাস্তাগুলো র্যাম্প থেকে ক্রমশ হয়ে উঠছে মরণ কূপ।
রাস্তাকে নিরাপদ র্যাম্প বানাতে, আমাদের নিয়মগুলো আরও একবার মনে করিয়ে দিতে, এই ঈদে এপেক্সের এক অভিনব উদ্যোগ- এপেক্স স্ট্রিট ফ্যাশন শো। রাস্তার ফ্যাশন, ফ্যাশনের রাস্তা। কিছু মুহূর্তের জন্য রাস্তার জেব্রা ক্রসিংগুলো হয়ে উঠেছিল এপেক্সের র্যাম্প। মডেলদের চোখে মুখে কনফিডেন্স, পায়ে এপেক্সের ঈদ কালেকশন। রাস্তার দুই সাইড ঘিরে চলেছে ট্র্যাফিক আইন সম্বন্ধিত পোস্টারের মেলা।
ট্র্যাফিক সচেতনতা বাড়াতে, রাস্তার প্রাণ ফিরিয়ে দিতে এ রকম চমৎকার উদ্যোগ বাংলাদেশে প্রথম। আর যে কোনো প্রথম কিছুই আমাদের মাঝে আশা জাগায়। আশা করা যায় এপেক্স স্ট্রিট ফ্যাশন শো আমাদের ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতন করে তুলতে সক্ষম হয়েছে। রাস্তাগুলোয় আবার চলবে শুধু ফ্যাশনের মেলা। চলুন আমরা ট্র্যাফিক রুল মেনে রাস্তায় নামি পথ হারিয়ে নিজেকে খুঁজে পেতে, প্রাণ হারাতে নয়। ফ্যাশনের মতো ট্র্যাফিক আইন নিয়েও সচেতন থাকি আমরা।