রায়পুরের হায়দরগঞ্জে জনতা ব্যাংকের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেডের ৫৬৮তম শাখা খোলা হয়েছে।শাখাটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক এ কে এম শাহাজান কামাল। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক জামাল উদ্দিন আহমেদ, মো. নজিবর রহমান, বলরাম পোদ্দার, আর এম দেবনাথ, রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কাওসার, বিশিষ্ট শিল্পপতি মো. আলী খোকন এবং ব্যাংকের নোয়াখালীর এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র কনসালটেন্ট মো. গোলাম সারওয়ার।