প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রায়েরবাজারে এক্সিম ব্যাংকের ১০২তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হায়দার আলী মিয়া স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এক্সিম ব্যাংকের শরিয়াভিত্তিক কল্যাণমুখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বদিউল আলম ও আবদুল হামিদ, এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, মো. ফিরোজ হোসেনসহ প্রধান কার্যালয়ের নির্বাহী কর্মকর্তারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।