রিংগো চিপস ও গোল্ডমার্ক বিস্কুট বাজারে আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিগগির দেশের বাজারে গোল্ডমার্ক কুকিজ ব্র্যান্ডের বিভিন্ন স্বাদের বিস্কুট ও রিংগো ব্র্যান্ডের পটেটো চিপস নিয়ে আসছে।
গোল্ডমার্ক কুকিজ ও রিংগো ব্র্যান্ডের পণ্যের মিডিয়া এজেন্সি হিসেবে কাজ করবে প্রিয়ন্তী এডিট অ্যান্ড ইফেক্টস।
এ জন্য রানী ফুডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশির ও প্রিয়ন্তীর প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন পাঠান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এ সময় রানী ফুডের নির্বাহী পরিচালক জহির উদ্দীন মাহমুদ খান, বিপণনপ্রধান মনির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।