রিকন্ডিশন্ড গাড়ির দাম কিছুটাকমবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছরের অনধিক রিকন্ডিশন্ড গাড়ির অবচয়-সুবিধা পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়ির দাম কিছুটা কমবে।
এই অবচয়-সুবিধার জন্য সংশ্লিষ্ট গাড়ির প্রথম নিবন্ধনের তারিখ ও তা বাতিলের মধ্যকার ব্যবধানের সময়সীমা ন্যূনতম ৩৬৫ দিন হতে হবে। ওই গাড়ি কমপক্ষে এক হাজার কিলোমিটার চলতে হবে। এক বছরের কম পুরোনো গাড়ির ক্ষেত্রে এই সুবিধা থাকবে না। এক বছরের অধিক, কিন্তু দুই বছরের কম পুরোনো যানবাহনের ক্ষেত্রে ৩০ শতাংশ, দুই বছরে বেশি, কিন্তু তিন বছরের কম যানবাহনের ক্ষেত্রে ৩৫ শতাংশ, তিন বছরের বেশি, কিন্তু চার বছরের পুরোনো যানবাহনের ক্ষেত্রে ৪০ শতাংশ এবং চার বছরের বেশি, কিন্তু পাঁচ বছরের কম পুরোনো যানবাহনের ক্ষেত্রে ৪৫ শতাংশ অবচয়-সুবিধা পাওয়া যাবে।