রিগ্যাল ফার্নিচারের পরিবেশক সম্মেলন
রিগ্যাল ফার্নিচারের পরিবেশক সম্মেলন সম্প্রতি গাজীপুরে আরএফএল শিল্প পার্কে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ সম্মেলনে সারা দেশ থেকে কোম্পানির ৫০০ জন পরিবেশক যোগ দিয়েছেন।
রিগ্যাল ফার্নিচার কাঠ, মেটাল ও ল্যামিনেট বোর্ড—এ তিন ক্যাটাগরি বা শ্রেণিতে নানা ধরনের আসবাব বাজারজাত করছে। এসব আসবাবপণ্যের মধ্যে রয়েছে খাট, সোফা, আলমারি, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, চেয়ার, শুথ-র্যা ক ইত্যাদি।
সম্মেলনে আরএফএলের পরিচালক আর এন পল, প্রধান পরিচালন কর্মকর্তা দিলীপ কুমার সূত্রধর ও বিপণনপ্রধান এম এ এম মুনীম উপস্থিত ছিলেন।
আর এন পল পরিবেশকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দিকনির্দেশনা দেন। তিনি মানসম্পন্ন ও আধুনিক ডিজাইনের রিগ্যাল ফার্নিচার তৈরির প্রতিশ্রুতি দেন পরিবেশকদের।
সম্মেলনে পরিবেশকেরা রিগ্যাল ফার্নিচার কর্তৃপক্ষকে ক্রেতাদের চাহিদার প্রতি লক্ষ রেখে আসবাবপণ্য তৈরির আহ্বান জানান। বিজ্ঞপ্তি।