রিচার্জে প্রতি ঘণ্টায় গোল্ড কয়েন দেবে রবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ‘গোল্ডেন রিচার্জ’ নামের একটি অফার চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। অফারটির আওতায় ৩৯ টাকা রিচার্জে প্রতি ঘণ্টায় দুজন রবি গ্রাহক নিশ্চিতভাবে গোল্ড কয়েন জিততে পারবেন। পাশাপাশি রাত-দিন ২৪ ঘণ্টাই সাত দিন পর্যন্ত সেকেন্ডে এক পয়সায় কথা বলার সুযোগ পাবেন গ্রাহকেরা। এক মাস চলবে এ অফার। 

সকাল ছয়টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রিচার্জ করা যাবে। অফারটি একাধিকবার গ্রহণ করা যাবে। তবে ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে অফারটি কার্যকর হবে না।
আজ রবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন মোট ৩৬ জন গ্রাহক গোল্ড কয়েন জিতবেন। ৭৭৭৭ কোড থেকে ৩৯ টাকা রিচার্জ করা গ্রাহকদের তাঁদের রিচার্জ পজিশন ও সময় জানিয়ে দেওয়া হবে। একটি ভয়েস কলের মাধ্যমে বিজয়ীদের তাঁদের পছন্দ অনুযায়ী রবি সেবা থেকে গোল্ড কয়েন সংগ্রহ করার তথ্য জানানো হবে। কর্তৃপক্ষ সর্বোচ্চ সাত দিন পর্যন্ত বিজয়ীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে এবং তা সম্ভব না হলে পুরস্কারটি বাতিল বলে গণ্য হবে। গোল্ড কয়েন সংগ্রহ করতে জাতীয় পরিচয়পত্র অথবা মেয়াদ আছে—এমন যে কোনো ছবিসহ পরিচয়পত্র (পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স), সিম নিবন্ধনপত্র (যদি থাকে) এবং ওই সিমটি সঙ্গে আনতে হবে গ্রাহককে। একমাত্র রবি সেবা কেন্দ্রগুলো থেকে গোল্ড কয়েন দেওয়া হবে।