রিজার্ভ আবার ২১০০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ আবার দুই হাজার ১০০ কোটি ডলারে উন্নীত হয়েছে।গতকাল বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাবে সংরক্ষিত রিজার্ভের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ১১১ কোটি ৮০ লাখ ডলার।এর আগে গত ১৬ জুন রিজার্ভ প্রথমবারের মতো দু্ই হাজার ১০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে। তবে চলতি মাসের শুরুর দিকে তা কমে যায়। বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান এ প্রসঙ্গে বলেন, ঈদ সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে গতি এসেছে। বিদেশ থেকে এর আগে যেসব কোম্পানি ঋণ অনুমোদন করিয়েছিল, তা এখন আসছে। এর পাশা​পাশি রপ্তানি–আয়ে ​ভালো প্রবৃ​দ্ধি থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে।