প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ হাজার ২০০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে। গতকাল দিনের শুরুতে রিজার্ভ ছিল ৩ হাজার ১৮০ কোটি ডলার। যা যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গত সেপ্টেম্বরে ছিল ৩ হাজার ১৩৮ কোটি ডলার। আগস্টে যা ছিল ৩ হাজার ১১৬ কোটি ডলার ও জুলাইয়ে ৩ হাজার কোটি ডলার। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স, বৈদেশিক ঋণ ও সহায়তার কারণে রিজার্ভ বাড়ছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক