রিজেন্ট এয়ারের টিকিটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ছয় গন্তব্যপথে টিকিট-মূল্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ার। সংস্থাটির যাত্রা শুরুর অর্ধযুগ পূর্তি উপলক্ষে বিশেষ এ ছাড় ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রিজেন্ট এয়ার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, আন্তর্জাতিক গন্তব্যপথের মধ্যে ছাড়ের পর সব ধরনের ট্যাক্সসহ ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংককপথে ১৪ হাজার ৪৯৯ টাকা, কলকাতাপথে ৭ হাজার ৪৯৯ টাকা এবং মাসকাট পথে ২০ হাজার ৪০০ টাকায় মিলবে আসা-যাওয়ার টিকিট। ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ১৬ হাজার ৯৯৯ এবং ঢাকা-সিঙ্গাপুর-ঢাকাপথে ২১ হাজার ৯৯৯ টাকায় দেওয়া হচ্ছে বিদেশ ভ্রমণের সুযোগ। অভ্যন্তরীণ গন্তব্যে ঢাকা-কক্সবাজার-ঢাকাপথে ৫ হাজার ৯৯৯ টাকায় ভ্রমণের সুযোগ দিচ্ছে বিমান সংস্থাটি। মাসব্যাপী এ ছাড় চলবে।