রিজেন্ট যাচ্ছে কলকাতা ও সিঙ্গাপুরে
রিজেন্ট এয়ারওয়েজ চলতি বছরে কুয়ালালামপুর ও ব্যাংককে ফ্লাইট চালুর পর তৃতীয় ও চতুর্থ গন্তব্য হিসেবে কলকাতা ও সিঙ্গাপুরে ফ্লাইট চালু করতে যাচ্ছে।
ঢাকা-কলকাতা রুট বা পথে ১৮ নভেম্বর ও ঢাকা-সিঙ্গাপুর পথে ১৪ ডিসেম্বর থেকে রিজেন্ট এয়ারের বিমান উড়বে।
ঢাকা-কলকাতা পথে ১১ হাজার ৩৯৫ টাকায় ইকোনমি ক্লাসে ও ২১ হাজার সাত টাকায় বিজনেস ক্লাসে ভ্রমণ করা যাবে।
এই পথে দৈনিক ফ্লাইট পরিচালনা করবে রিজেন্ট। প্রতিদিন সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে যাবে। আর কলকাতা থেকে ফিরতি ফ্লাইট সকাল ৯টা ৪০ মিনিটে।
ঢাকা-সিঙ্গাপুর পথে ৩৫ হাজার ৯৩৮ টাকায় ইকোনমি ক্লাসে ও ৫২ হাজার ৬১ টাকায় বিজনেস ক্লাসে ভ্রমণ করা যাবে।
এই পথে সপ্তাহে পাঁচদিন (সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনিবার) ফ্লাইট চলবে। এই দিনগুলোয় দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকা ছেড়ে যাবে রিজেন্টের বিমান। সিঙ্গাপুর থেকে ফিরতি ফ্লাইট ছেড়ে আসবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।
যাত্রীরা রিজেন্ট এয়ারওয়েজের সেলস অফিস ও ওয়েবসাইট www.flyregent.com এবং অনুমোদিত ট্রাভেল এজেন্ট থেকে টিকিট কিনতে পারবেন। বিজ্ঞপ্তি।