প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে চলতি ২০১৫-১৬ করবর্ষে ৮ লাখ ১৫ হাজার ৮৯৪ জন করদাতা তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। এর বিপরীতে আয়কর আদায় হয়েছে ১ হাজার ৫৩৭ কোটি ৩৮ লাখ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। গত করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের কাছ থেকে ১ হাজার ৩৮৫ কোটি টাকা আদায় হয়েছিল। সময়মতো আয়কর বিবরণী জমা দিতে না পেরে ২ লাখ ৭৬ হাজার ১৩৮ জন কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারী সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন। এর মানে হলো, তাঁরা আয়কর বিবরণী জমা দেবেন। সেই হিসাবে সব মিলিয়ে ১০ লাখ ৯২ হাজার ১৩২ জন করদাতা এ বছর বার্ষিক আয়কর বিবরণী জমা দেবেন বলে মনে করে এনবিআর, যা গত বছরের চেয়ে ১১ শতাংশ বেশি।