প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনটিভিতে শুরু হয়েছে ভাষা নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বর্ণমালার সাথে’। রিন নিবেদিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আব্দুন নূর তুষার। অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান। ২১ পর্বের অনুষ্ঠানটি ১ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে। বিজ্ঞপ্তি।