রিপাবলিক ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ জুন সকাল ১০টায় ঢাকার পুরাতন বিমানবন্দর সড়কে ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৯ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ১৬.৯৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৩২.৮৯ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ২৮.৬১ টাকা।