প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের জুলাইতে বাজারে আসা বাংলাদেশি সাইবার সিকিউরিটি সফটওয়্যার রিভ অ্যান্টিভাইরাসের কেবল লাইসেন্সড ভার্সনেই শুধু নয়, রিভ অ্যান্টিভাইরাসের ফ্রি ট্রায়ালেও পাওয়া যায় সব সুবিধা। অন্যান্য অ্যান্টিভাইরাসে কেনা ভার্সনের জন্য বেশির ভাগ সেবা সীমাবদ্ধ রাখা হলেও রিভ অ্যান্টিভাইরাসের ট্রায়াল ভার্সনেই অ্যাডভান্সড প্যারেন্টাল কন্ট্রোলসহ কাঙ্ক্ষিত সব সেবাই পাওয়া যায়। আর ব্যবহারকারীরা প্রতিটি কম্পিউটার ভার্সনের সঙ্গে ফ্রি মোবাইল সিকিউরিটিও ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফ্রি ট্রায়ালের ৩০ দিন মেয়াদ শেষে চাইলে অনলাইনে কার্ডের মাধ্যমে কিংবা ‘ক্যাশ অন ডেলিভারি’ ভিত্তিতে ঘরে কিংবা অফিসে বসেও রিভ অ্যান্টিভাইরাস সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি