রিলায়েন্স ইনস্যুরেন্সের নতুন পর্ষদ গঠন
শাহনাজ রহমান রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ খান।ঢাকার একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির নবগঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচিত করা হয়। এর আগে একই স্থানে কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শামসুর রহমান।শাহনাজ রহমান বর্তমানে ট্রান্সকম লিমিটেড, ট্রান্সকম বেভারেজ, বাংলাদেশ ল্যাম্পস, ট্রান্সকম ফুড লিমিটেড (পিৎজা হাট ও কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি), ট্রান্সকম ইলেকট্রনিকস, ট্রান্সকম মোবাইল, এসকেএফ বাংলাদেশ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ, ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস, ট্রিনকো লিমিটেড, ট্রান্সফিন ট্রেডিং, মিডিয়াস্টার লিমিটেড (দৈনিক প্রথম আলোর প্রকাশক), টি হোল্ডিংস লিমিটেড এবং মিডিয়াওয়ার্ল্ড লিমিটেড (ডেইলি স্টার-এর প্রকাশক) প্রভৃতি প্রতিষ্ঠানের পরিচালক। হাবিবুল্লাহ খান বর্তমানে মিনহার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠাতা সহসভাপতি ও সাবেক সভাপতি, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিশেনের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি বাংলাদেশ ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের পরিচালক, চট্টগ্রামের ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাবের সহসভাপতি এবং ফেনীর হাবিবুল্লাহ খান উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বিজ্ঞপ্তি।