রিলায়েন্স ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা, বেড়েছে মুনাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইনস্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ দেবে প্রতিষ্ঠানটি। এদিকে গত বছরে প্রতিষ্ঠানটির মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুইই বেড়েছে।
আজ সোমবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ ঘোষণা করে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৫ মার্চ।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের মুনাফা হয়েছে ২৭ কোটি ৭০ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় সাত কোটি টাকা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২০ কোটি ৩৯ লাখ টাকা। মুনাফা বাড়ার পাশাপাশি শেয়ারপ্রতি আয় বা ইপিএসও প্রায় দুই টাকা বেড়েছে। গত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইপিএস দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৩ টাকায়, যা এর আগের অর্থবছরে ছিল ৪ দশমিক ৩২ টাকা।