প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান হাবিবুল্লাহ খান। সভায় ২০১৪ সালের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার এবং ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভার পরে পরিচালকদের সভায় জাকিয়া রউফ চৌধুরীকে চেয়ারম্যান ও শাহনাজ রহমানকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। বিজ্ঞপ্তি।