রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিলায়েন্স ইনস্যুরেন্স মিউচুয়াল ফান্ডের প্রথম স্কিম রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের লেনদেন কাল বৃহস্পতিবার থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে একযোগে শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ গতকাল ফান্ডটির লেনদেন শুরুর সিদ্ধান্ত নিয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। আর বাজার গুচ্ছ বা লট গঠিত হবে ৫০০টি শেয়ার নিয়ে। ফান্ডটির আকার ৫৫ কোটি টাকা, যা পাঁচ কোটি ৫০ লাখ ইউনিটে বিভক্ত থাকবে। এ ক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য এক কোটি ১০ লাখ ইউনিট, প্রি-আইপিও প্লেসমেন্টে এক কোটি ৬৫ লাখ ইউনিট, জনসাধারণের জন্য দুই কোটি ৭৫ লাখ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।