রিহ্যাব-এনএইচএ যৌথভাবে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সংস্থা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (এনএইচএ) এবং বেসরকারি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এখন থেকে যৌথভাবে কাজ করবে।
সরকারি-বেসরকারি খাতের এ দুটি সংস্থার কর্তাব্যক্তিরা গতকাল রোববার এক বৈঠকে দেশে আবাসন ব্যবস্থা জোরদার ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এমন মনোভাব ব্যক্ত করেছেন।
বৈঠকে এনএইচএর চেয়ারম্যান শহীদুল আলম এবং রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাদল, কার্যনির্বাহী সদস্য স্থপতি মোহাম্মদ আল-আমীন ও প্রকৌশলী শফিক রহমান উপস্থিত ছিলেন।
এটি হলো সরকারি আবাসন খাতের উন্নয়নে নিয়োজিত এনএইচএ ও বেসরকারি খাতের সংগঠন রিহ্যাবের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বিজ্ঞপ্তি।