রিহ্যাব ক্রেতার জন্য তহবিল চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণশিল্পে ক্রেতা পর্যায়ে একটি তহবিল গঠনের জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সহায়তা চেয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাবের নবনির্বাচিত নেতারা। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে গত শনিবার সাক্ষাৎ করে তাঁরা বলেন, এ তহবিল গঠিত হলে নতুন ক্রেতারা যেমন সহজে ঋণ পাবেন, তেমনি পুরোনো ফ্ল্যাটের বেচাকেনার জন্যও অর্থায়নের সুযোগ তৈরি হবে। বৈঠকে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল হক, সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাণিজ্য ডেস্ক