রিহ্যাব নতুন সদস্য দেওয়ার ক্ষেত্রে কঠোর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে বর্তমানের চেয়ে আরও কঠোর পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে।গত বৃহস্পতিবার সমিতির কার্যনির্বাহী পরিষদের ৫০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় রিহ্যাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া ও পূর্বশর্তগুলোর আধুনিকায়ন, উন্নত ও আরও সুসংগঠিত করার লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।রিহ্যাব সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সমিতির সভাপতি সাংসদ নসরুল হামিদ সভাপতিত্ব করেন। সভায় রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী, কোষাধ্যক্ষ মিজানুর রহমান দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আকতার বিশ্বাস, যুগ্ম কোষাধ্যক্ষ মো. মহসিন মিঞাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন বলে রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সভায় রিহ্যাবের ক্রমবর্ধমান সদস্যসংখ্যা ও গৃহায়ণ শিল্প-সম্পর্কিত কার্যক্রমে সমিতির সদস্যদের স্বচ্ছতা ও দায়বদ্ধতা, সর্বোপরি সংগঠনের ভাবমূর্তি বাড়াতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে চার সদস্যের কমিটি অবিলম্বে একটি সুপারিশ দেবে। পরে এই সুপারিশ রিহ্যাব কার্যনির্বাহী পরিষদে অনুমোদন সাপেক্ষে নতুন সদস্য অন্তর্ভুক্তি করা হবে।