রিহ্যাব মেলা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাবের আয়োজনে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ এই মেলার উদ্বোধন করা হবে। আজ থেকে শুরু হয়ে ২৪ মার্চ পর্যন্ত মেলা চলবে।
রিহ্যাব জানিয়েছে, এবারের মেলায় মোট ১৫৫টি স্টল থাকবে। এর মধ্যে বিভিন্ন নির্মাণসামগ্রী ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের স্টল থাকবে ১৪টি। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত এই মেলা চলবে। তবে উদ্বোধনী দিনে বেলা দুইটা থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হবে।
মেলার প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ ও ১০০ টাকা। এর মধ্যে ৫০ টাকার টিকিট একবার ও ১০০ টাকার টিকিট বহুবার ব্যবহার করা যাবে। প্রবেশ টিকিট থেকে প্রাপ্ত অর্থ দুস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে বলে রিহ্যাব জানিয়েছে।